
এম এ রশীদ :
সিলেটের বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছবেদ আলী গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন হয়েছেন। তাঁর এই পদায়নকে কেন্দ্র করে পুলিশ বাহিনী ও স্থানীয় মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
দীর্ঘদিন ধরে বিয়ানীবাজার থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালনকালে ছবেদ আলী বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার তদন্ত, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনসেবামূলক কার্যক্রমে পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। দায়িত্ব পালনে সততা, দক্ষতা ও নিষ্ঠার জন্য তিনি সহকর্মী ও সাধারণ মানুষের কাছে প্রশংসিত ছিলেন।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি হিসেবে নতুন দায়িত্ব পাওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর। তিনি বলেন, ছবেদ আলীর অভিজ্ঞতা ও নেতৃত্বের গুণাবলি নতুন কর্মস্থলেও ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি তাঁর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।