মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ১৩ই শ্রাবণ, ১৪৩৩

টেকনাফ উপজেলার হ্নীলা রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান

[print_bangla]

কক্সবাজার জেলা প্রতিনিধি

টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্প এলাকায় যৌথ অভিযান পরিচালনাকালে দূধর্ষ অপহরণকারী ও একাধিক হত্যা মামলার ০১ জন আসামীকে ০১ (এক)টি দেশীয় ওয়ান শুটার গান ও ১৬ (ষোল) রাউন্ড কার্তুজ, ২২(বাইশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ আরো বিভিন্ন অপরাধে মোট ১৭ জন আটক।

জেলা পুলিশ, এপিবিএন, বাংলাদেশ কোস্টগার্ড, বিজিবি, আনসার, র‍্যাব, সিআইসি অফিস এবং উপজেলা প্রশাসন, টেকনাফের সমন্বয়ে সর্বমোট ২৩০ জন অফিসার ও ফোর্সের অংশগ্রহণে নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একটি সমন্বিত যৌথ অভিযান অদ্য ২৩/০৭/২০২৬ খ্রিঃ তারিখ ১৪:৩০ হতে ১৭:০০ ঘটিকা পর্যন্ত পরিচালিত হয়। উক্ত অভিযান ক্যাম্প এলাকায় অবৈধ অস্ত্রধারী, মাদক কারবারি, ওয়ারেন্টভুক্ত আসামি, অপহরণকারী, চাঁদাবাজ এবং বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের সদস্যদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার করার লক্ষ্যে পরিচালিত হয়। অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে তালিকাভুক্ত অপরাধীদের সম্ভাব্য অবস্থানসহ বিভিন্ন সন্দেহভাজন স্থানে তল্লাশি পরিচালনা করা হয়। এ সময় নয়াপাড়া ক্যাম্পের এইচ-ব্লকের মাঠ সংলগ্ন এলাকায় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ডাকাত সাদ্দাম গ্রুপের এক সক্রিয় দূধর্ষ অপহরণকারী ও একাধিক হত্যা মামলার আসামী জিয়াউর রহমানকে সঙ্গীয় ফোর্সের সহায়তায় গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেখানো ও উপস্থাপন মতে ১ (এক)টি দেশীয় ওয়ান শুটার গান এবং ১৬ (ষোল) রাউন্ড কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও পরিচয় যাচাই করে জানা যায়, তার নাম জিয়াউর রহমান, পিতা- আলী আহম্মদ, সাং-নয়াপাড়া (মোচনী রোহিঙ্গা রেজিষ্টার্ড ক্যাম্প), ব্লক-এইচ, এমআরসি নং-১৯৬১৩, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার। তার বিরুদ্ধ অপহরণ পূর্বক হত্যা ও অপহরণ পূর্বক চাঁদা দাবিসহ মোট ০৫টি নিয়মিত মামলা রয়েছে। এছাড়াও অভিযান চলাকালে ওয়ারেন্টভুক্ত ০১ জন আসামী ও মাদক মামলায় ০১ জন আসামীসহ অনলাইন জুয়া খেলার অভিযোগে ১৪ (চৌদ্দ) জনসহ মোট ১৭ জন আসামীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে জুয়া খেলার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের মধ্যে ০৫ (পাঁচ) জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয় এবং ০৯ (নয়) জনকে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে জনকল্যাণমূলক সশ্রম কাজে নিয়োজিত করার আদেশ প্রদান করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

টেকনাফ উপজেলার হ্নীলা রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান

২৫ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top