বৃহস্পতিবার ৬ই আগস্ট, ২০২৬ ২২শে শ্রাবণ, ১৪৩৩

শাহজাদা মোহাম্মদ জাকের হোসেন’র চেহলাম উপলক্ষে মাহফিল অনুষ্টিত

[print_bangla]

নুর মোহাম্মদ, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি-

রাউজান উপজেলার নোয়াপাড়াস্থ কচুখাইন শাহী দরবার শরীফ’র আওলাদ, শাহজাদা, সমাজ সেবক মরহুম মোহাম্মদ জাকের হোসেন’র চেহলাম শরীফ উপলক্ষে আওলাদগণের ব্যবস্থাপনায় ও মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ নোয়াপাড়া ইউনিয়ন শাখার পরিচালনায় তাওয়াল্লেদে গাউছিয়া শরীফ, মিলাদ মাহফিল, ফাতেহা শরীফ ৪ আগষ্ট মঙ্গলবার ২০২৬ বাদে আসর হতে নোয়াপাড়ার কচুখাইন গ্রামের হযরত শাহসূফি মিয়াজান শাহ (রহ:)’র বাসভবনে অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন শানে গাউছুল আজম মাইজভান্ডারী ফোরাম’র অর্থ সম্পাদক শাহজাদা মাওলানা সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ আল নোমান শাহ মাইজভান্ডারী (ম: জি: আ:)। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন শাহজাদা মোহাম্মদ আনোয়ার হোসেন, শাহজাদা মোহাম্মদ আদনান সামি, শাহজাদা মোহাম্মদ আরমান, শাহজাদা মোহাম্মদ এরশাদ, শাহজাদা মোহাম্মদ মোরশেদ প্রমুখ।
এতে অতিথি ও অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন
ফার্মাসিষ্ট মোহাম্মদ রাসেল উদ্দিন, মোহাম্মদ ওসমান, সংগঠক ও লেখক নুর মোহাম্মদ, মোহাম্মদ জামাল উদ্দিন, হক কমিটি নোয়াপাড়া শাখার সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল আহাদ, আলফা’র ইউনিট ম্যানেজার মোহাম্মদ বেলাল হোসেন, উরকিরচর শাখার সাধারণ সম্পাদক শায়ের মাওলানা আহাদুল ইসলাম সাজিদ, মুহাম্মদীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক হাফেজ মোহাম্মদ রাহাত, মোহাম্মদ শাহজাহান ছোটন, সমাজ সেবক মোহাম্মদ মফিজ উদ্দিন, মোহাম্মদ ছালামত আলী, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ গোলাম রসুল মুন্না, মোহাম্মদ জহির আহমদ, মোহাম্মদ এসকান্দর, নুরুল আলম ইয়াছিন, মোহাম্মদ বদিউল আলম প্রমুখ।
মাহফিলে বক্তারা বলেন, দেশ-বিদেশে দরবারের খেদমত- গোলামীতে আজীবন নিবেদিত ছিলেন শাহজাদা মরহুম জাকের হোসেন। তিনি সরল, নিরহংকারী ও মেধা সম্পন্ন ব্যক্তি ছিলেন। পাশাপাশি তাহার বড় ভাই শাহজাদা মরহুম মোহাম্মদ সালেহ আহমদ ও মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি এবং কচুখাইন শাহী দরবারের সাজ্জাদনশীন হিসেবে নানান কর্মকান্ডে জীবন অতিবাহিত করেছেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

শাহজাদা মোহাম্মদ জাকের হোসেন'র চেহলাম উপলক্ষে মাহফিল অনুষ্টিত

০৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top