সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ৩০শে ভাদ্র, ১৪৩৩

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টারঃ

রবিবার (১৬ আগস্ট ২০২৬ ) সকাল ৮টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের সালামি ও অভিবাদন গ্রহণ করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

পুলিশ কমিশনার প্যারেড পরিদর্শনকালে পুলিশ সদস্যদের টার্নআউট, শৃঙ্খলা, কর্মদক্ষতা ও পেশাদারিত্বের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।

তিনি পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার ওপর
গুরুত্বারোপ করেন এবং দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত শরীরচর্চা, পরিমিত সুষম খাবার গ্রহণ ও স্বাস্থ্য সচেতনতা বজায় রাখার আহ্বান জানান।
তিনি আরো বলেন সকল অফিসার ফোর্সের প্রতি জাস্টিস নিশ্চিত করা হবে। যে ভাল করবে তাকে পুরস্কৃত করা হবে এবং যে নিয়ম পরিপন্থি কাজ করবে তাকে শাস্তি পেতে হবে।

তিনি দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও শৃঙ্খলা বজায় রেখে জনগণের দোরগোড়ায় মানসম্মত পুলিশি সেবা পৌঁছে দেওয়ার জন্য উপস্থিত সকল পুলিশ সদস্যকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top