শনিবার ১২ই সেপ্টেম্বর, ২০২৬ ২৮শে ভাদ্র, ১৪৩৩

কক্সবাজারে টানা বর্ষণে জলাবদ্ধতা ও চরম ভোগান্তি: ১৯ ও ২০ আগস্টেও বৃষ্টির পূর্বাভাস, ৩ নম্বর সংকেত বহাল

[print_bangla]

মোরশেদ, কক্সবাজার:

১৫ আগস্ট থেকে শুরু হওয়া টানা হালকা থেকে মাঝারি বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে পর্যটন নগরী কক্সবাজার। বিশেষ করে সুগন্ধা পয়েন্ট এলাকা এবং এর আশপাশে ড্রেন ও কালভার্ট ভরাট হয়ে মহাসড়কগুলো ছোটখাটো খালে রূপ নিয়েছে। ফলে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং পর্যটকদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এদিকে সরেজমিন পরিদর্শন করে দেখা যায়, কক্সবাজার শহরের ব্যস্ততম বাজারঘাটা ও বড় বাজার এলাকার পরিস্থিতি সবচেয়ে বেশি শোচনীয়। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে আসা সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বাজার করতে আসা এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, টানা তিন দিনের বৃষ্টিতে কক্সবাজার শহরের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। বাজারে আসলেও কাদার ছাঁট ও জলাবদ্ধতার কারণে পোশাকে মানসম্মান বা ঠিকঠাক রাখা মুশকিল হয়ে দাঁড়ায়।
ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনার কারণে সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পানি জমে কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ তথ্য জানতে কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, আগামী ১৯ ও ২০ আগস্ট পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এছাড়া পরিস্থিতি বিবেচনায় সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার এই পরিস্থিতিতে শহরবাসীকে সাবধানে চলাফেরা করার এবং জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
দ্রুত ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে জনদুর্ভোগ আরও তীব্র আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কক্সবাজারে টানা বর্ষণে জলাবদ্ধতা ও চরম ভোগান্তি: ১৯ ও ২০ আগস্টেও বৃষ্টির পূর্বাভাস, ৩ নম্বর সংকেত বহাল

১৮ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top