শনিবার ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ২১শে ভাদ্র, ১৪৩৩

বগুড়া পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –

নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে বগুড়ায় পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী।

বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে (৪ সেপ্টেম্বর ) শুক্রবার সকালে জিলা স্কুল প্রাঙ্গণ থেকে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এতে বগুড়া সদর ও পৌর এলাকার কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী অংশ নেন।
শোভাযাত্রায় নারী-পুরুষ নানা সাজে সজ্জিত হয়ে অংশ নেন। পরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে জেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার রায়, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, বগুড়া মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজ ও সাধারণ সম্পাদক সুজিত জয়সোয়াল, অলোক রায় প্রমুখ।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বগুড়া পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

০৫ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top