শনিবার ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ২১শে ভাদ্র, ১৪৩৩

ধুনটে শ্রীকৃষ্ণের জন্মদিনে মঙ্গল শোভাযাত্রা

[print_bangla]

 

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ

ভগবান শ্রীকৃষ্ণের  জন্মদিনে বগুড়ার ধুনটে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় ধুনট কেন্দ্রীয় মন্দিরের সামনে থেকে পৃথক পৃথক মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মঙ্গল শোভাযাত্রায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম, বিএনপি নেতা আবুল মুনছুর আহম্মেদ পাশা, মাহবুব হোসেন চঞ্চল, আকতার আলম সেলিম, ছানোয়ার হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক গোবিন্দ কুমার ঘোষ, সহসভাপতি নিমাই চন্দ্র ঘোষ, নৃপেন্দ্র নাথ সরকার, গৌতম কুমার ঘোষ, রঘুনাথ রায়, ধুনট মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা, ধুনট রাধা গোবিন্দ মন্দির কমিটির সভাপতি পলান চন্দ্র দাস, সাধারণ সম্পাদক বিমল কুমার সাহা, সদস্য শিপন, নিরেন ও হৃদয়। অপরদিকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ধুনট উপজেলা শাখার আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের  জন্মদিন উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ধুনট উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক প্রতেন চন্দ্র সরকার, যুগ্ম আহ্বায়ক বাধন চন্দ্র, গোপাল রায়, কুশ সাহা, নরেশ চন্দ্র, সুমীতি রানী, সদস্য সচিব ভাদু চন্দ্র ও পৌর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক প্রকাশ চন্দ্র, যুগ্ম আহ্বায়ক সুবল চন্দ্র দাস, সদস্য সচিব আকাশ চন্দ্র ও সাবেক কাউন্সিলর আপাল সেখ।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে শ্রীকৃষ্ণের জন্মদিনে মঙ্গল শোভাযাত্রা

০৫ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top