রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ২২শে ভাদ্র, ১৪৩৩

বিলাইছড়িতে পুলিশের উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ

[print_bangla]

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
রাঙামাটি জেলা প্রতিনিধি:

‘মাদকে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটির বিলাইছড়িতে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিলাইছড়ি থানা পুলিশের উদ্যোগে উপজেলা চত্বর থেকে মাদক বিরোধী র‍্যালিটি বের হয়। র‍্যালিটি বিলাইছড়ি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় মাদক বিরোধী সমাবেশ। র‍্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ, বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওসমান গনি, উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ নুর, উপজেলা যুবদলের সভাপতি রেজাউল করিম রনি, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর বখতেয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী মো. আমজাদ হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা (রায় বাবু) এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আকাশ চন্দ্র বর্মন।
এ ছাড়া উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, বিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ র‍্যালি ও সমাবেশে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন এবং মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানান।
সমাবেশে বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। মাদকের কারণে যুবসমাজ বিপথগামী হওয়ার পাশাপাশি পারিবারিক অশান্তি, অপরাধ প্রবণতা ও সামাজিক অবক্ষয় বৃদ্ধি পায়। তাই মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সমাজের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তারা আরও বলেন, বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করতে হবে। মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকাসক্ত ব্যক্তিদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পরিবার ও সমাজকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
এ সময় মাদক চোরাকারবারিদের তথ্য আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রদান এবং র‍্যালি ও সচেতনতামূলক সভা-সমাবেশের মাধ্যমে বিলাইছড়ি উপজেলাকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বিলাইছড়িতে পুলিশের উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ

০৬ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top