মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ২৪শে ভাদ্র, ১৪৩৩

পিরোজপুরে ভোক্তা অধিকার, পাটের মোড়ক ও বৃক্ষরোপণ নিয়ে তিন কমিটির সভা

[print_bangla]

এমএফএইচ রাজু | পিরোজপুর | ৮ সেপ্টেম্বর ২০২৬

পিরোজপুরে জেলা ভোক্তা অধিকার কমিটির সভা, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিষয়ে মনিটরিং সভা এবং বৃক্ষরোপণ সংক্রান্ত জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সভা তিনটিতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।

জেলা ভোক্তা অধিকার কমিটির সভায় ভোক্তাদের অধিকার সংরক্ষণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য ও মান নিয়ন্ত্রণ, ভেজাল প্রতিরোধ, মূল্যতালিকা প্রদর্শন এবং নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা হয়।

পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিষয়ে মনিটরিং সভায় আইন অনুযায়ী পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করা, সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠান ও মিল-কারখানায় তদারকি জোরদার এবং অনিয়মের ক্ষেত্রে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। পরিবেশ সুরক্ষা ও পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে সংশ্লিষ্টদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

বৃক্ষরোপণ সংক্রান্ত জেলা কমিটির সভায় জেলার বিভিন্ন এলাকায় পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ, রোপিত বৃক্ষের পরিচর্যা ও সংরক্ষণ, সরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কার্যক্রম সম্প্রসারণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় জনসম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

সভাগুলোতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা, কমিটির সদস্য ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় গৃহীত সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট কার্যক্রমে আন্তঃদপ্তর সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পিরোজপুরে ভোক্তা অধিকার, পাটের মোড়ক ও বৃক্ষরোপণ নিয়ে তিন কমিটির সভা

০৮ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top