মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ২৪শে ভাদ্র, ১৪৩৩

মঠবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাতদলের সর্দার গ্রেপ্তার, পিস্তল ও ককটেল উদ্ধার

[print_bangla]

এমএফএইচ রাজু | মঠবাড়িয়া | ৮ সেপ্টেম্বর ২০২৬

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাতদলের সর্দার মো. দুলাল সরদার (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও লাল রঙের কসটেপে মোড়ানো ছয়টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার দুলাল সরদার মঠবাড়িয়া উপজেলার খায়ের ঘটিচোরা গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল খালেক সরদারের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) হৃদয় চাকলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে দুলাল সরদারকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর কাছ থেকে উদ্ধার করা অস্ত্র ও ককটেল সদৃশ বস্তু জব্দ করে তাঁকে থানায় নেওয়া হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

মঠবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাতদলের সর্দার গ্রেপ্তার, পিস্তল ও ককটেল উদ্ধার

০৮ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top