
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া | ৮ সেপ্টেম্বর ২০২৬
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভাণ্ডারিয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইমরান (৩০) ও মো. দুলাল ফরাজি (৩০)কে আটক করা হয়।
আটক ইমরান ভাণ্ডারিয়া উপজেলার রাজপাশা ৬ নম্বর ওয়ার্ডের মো. হারুন হাওলাদারের ছেলে। অপর ব্যক্তি দুলাল ফরাজি উত্তর ভিটাবাড়িয়া এলাকার আবদুর রব ফরাজির ছেলে।
পুলিশ জানায়, অভিযানে তাদের কাছ থেকে গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ইমরানকে তিন মাসের কারাদণ্ড এবং দুলাল ফরাজিকে দুই মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।
মাদকবিরোধী এ ধরনের অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...