বুধবার ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ২৫শে ভাদ্র, ১৪৩৩

কাউনিয়ায় মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারঃ শিক্ষক পলাতক

[print_bangla]

 

কাউনিয়া (রংপুর)প্রতিনিধি

কাউনিয়ায় মাদ্রাসার শিক্ষক কর্তৃক এক ছাত্র কে বলাৎকার করার অভিযোগ ওঠেছে। ঘটনা ফাঁস হওয়ার পর থেকেই মাদ্রাসা শিক্ষক আজিজুল ইসলাম আজিজ (৪২) পলাতক রয়েছে। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বলাৎকারের ঘটনা টি ঘটেছে গত সোমবার সকাল পৌনে এগারোটার দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের খোপাতী গ্রামের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা এতিম খানা ও লিল্লাহ্ বোডিং এ।
ভুক্তভোগী শিশুর পরিবার ও থানা সূত্রে জানাগেছে উপজেলার বালাপাড়া ইউনিয়নে ইসলামী শিক্ষা প্রসারে স্থানীয় ব্যক্তিদের প্রচেষ্ঠায়
খোপাতি গ্রামে রহমানিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ্ বোডিং টি প্রতিষ্ঠা করা হয়। এ মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ্ বোডিং এ একই ইউনিয়নের পাশের আরাজী সাহাবাজ গ্রামের বাসিন্দা আব্দুল বাতেনের পুত্র মাহমুদুল হাসান মাহিন বাবু(১৩)কে বেশ কিছু দিন আগে ওই মাদ্রাসায় ভর্তি করা হয়। ভর্তির পর থেকে উক্ত শিক্ষার্থীর উপর কুদৃর্ষ্টি পড়ে ওই মাদ্রাসা শিক্ষক আজিজুল ইসলাম আজিজের । পরে সোমবার ঘটনারদিন সকাল পৌনে এগারোটা দিকে ওই শিশু কে নির্জন কক্ষে ডেকে নিয়ে গিয়ে বলাৎকার করে ওই শিক্ষক । সোমবার রাত এগারোটার দিকে শিশু টি বাড়িতে গিয়ে ঘটনা টি পিতা মাতা কে খুলে বলে। এর পর ভূক্তভোগী পরিবারের লোকজন ও স্থানীয় উত্তেজিত জনতা মাদ্রাসার সুপারকে বিষয় জানান। সুপার ঘটনা টি কাউকে না জানানোর জন্য তাদের অনুরোধ করেন এবং মঙ্গলবার দুপুরে বসে বিষয়টি মিমাংসা করার আশ্বাস প্রদান করেন। কিন্তু মঙ্গলবার সকালে মাদ্রাসায় গিয়ে ভুক্তভোগী পরিবারের লোকজন ও স্থানীয় উত্তেজিত জনতা জানতে পারেন অভিযুক্ত শিক্ষক পালিয়ে গেছেন।
এখবর ছড়িয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষক কে গ্রেফতার ও আইনী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়ে বিক্ষুব্ধ জনতা কে শান্ত করতে সক্ষম হয়।
অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আজিজুল ইসলাম আজিজের বাড়ি রংপুর সদর উপজেলার পালিচড়া গ্রামে বলে জানাগেছে।
এব্যাপারে ভুক্তভোগী শিশুর পিতা আব্দুল বাতেন মঙ্গলবার বিকেলে থানায় মামলা দায়ের করেন।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি শিয়াব উদ্দিন বলেন বিষয় টি জানতে পেরে পুলিশ ঘটনা স্থলে পরিস্থিতি শান্ত করতে সক্ষম হয় । এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামি গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাউনিয়ায় মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারঃ শিক্ষক পলাতক

০৮ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top