বুধবার ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ৮ই আশ্বিন, ১৪৩৩

রাজশাহী মেট্রোপলিটন পুলিশে উৎসবমুখর পরিবেশে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’ অনুষ্ঠিত

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা; মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’।

খেলাধুলার মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি’র ) দিকনির্দেশনায় সারা দেশের থানা, জেলা এবং মেট্রোপলিটন এলাকায় বালক এবং বালিকা দল অনুর্ধ্ব ২০ এর কাবাডি খেলা চলমান রয়েছে।

এরই অংশ হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ থানা, ক্রাইম ডিভিশন এবং সেন্ট্রাল পর্যায়ে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর আয়োজন করে।

আজকে আরএমপি কর্তৃক আয়োজিত কাবাডি চ্যাম্পিয়নশিপ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির (পিপিএম)।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) ও ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’ আয়োজক কমিটির সভাপতি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, কাবাডি বাংলাদেশের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খেলা। খেলাধুলা শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন প্রজন্মকে বিভিন্ন ক্ষতিকর কর্মকাণ্ড ও অনলাইন আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ সময় তিনি প্রতিযোগিতায় নারী খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে উৎসাহব্যঞ্জক হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, এ প্রতিযোগিতা থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে নারী ও পুরুষ বিভাগে আরএমপির পৃথক কাবাডি দল গঠন করা হবে। পরবর্তীতে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের উদ্যোগ নেওয়া হবে। তিনি খেলোয়াড়দের শৃঙ্খলা বজায় রেখে প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং রেফারির সিদ্ধান্ত মেনে খেলার আহ্বান জানান।

দেশীয় ঐতিহ্যের এ খেলাকে ঘিরে শুরু থেকেই আয়োজনস্থলে বিরাজ করছিল উৎসবমুখর পরিবেশ। নারী ও পুরুষ বিভাগের ম্যাচে মুহুর্মুহু আক্রমণ-পাল্টা আক্রমণ, টানটান উত্তেজনা এবং খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্যে জমে ওঠে প্রতিযোগিতা। খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণে মাঠজুড়ে সৃষ্টি হয় সৌহার্দ্য, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধের আবহ।

রাজশাহী পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা উপভোগ করতে বিভিন্ন পেশাজীবী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সর্বস্তরের দর্শক উপস্থিত ছিলেন।

খেলোয়াড়দের প্রতিটি আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকদের উচ্ছ্বাস ও স্বতঃস্ফূর্ত করতালিতে মুখর হয়ে ওঠে পুরো আয়োজনস্থল।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর)-এর দায়িত্বে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি)-এর দায়িত্বে মো. মনিরুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. নূর আলম সিদ্দিকী, উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো. গোলাম রব্বানী শেখ, পিপিএম (বার); উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) দীন মোহাম্মদ; উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. দেলোয়ার হোসেন; উপ-পুলিশ কমিশনার (মতিহার) মাঈনুল ইসলাম, পিপিএম (বার); উপ-পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মো. আবুল কালাম সাহিদ; উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও আরএমপির মুখপাত্র মো. গাজিউর রহমান, পিপিএমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

রাজশাহী মেট্রোপলিটন পুলিশে উৎসবমুখর পরিবেশে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’ অনুষ্ঠিত

২৩ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top