
বিশেষ প্রতিনিধি
সভাপতি মীর আবু সাঈদের নানাবিধ অনিয়ম, দুর্নীতি, তহবীল তছরুপ এবং একছত্র
আধিপত্য বিস্তারের মাধ্যমে সন্ত্রাসী কায়দায় দীর্ঘ ১৮ বছর সংগঠনটির ক্ষমতা কুক্ষিগত করে রাখায় মাগুরা বাস মিনিবাস মালিক গ্রুপে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদেরকে প্রশাসক হিসাবে নিয়োগ করা হয়েছে।

তিনি ১২০ দিনের মধ্যে সংগঠনের অনিয়ম দুর্নীতি দির করে নির্বাচন অনুষ্ঠিত করবেন।
উল্লেখ্য যে এমনটি চেয়ে মাগুরা জেলা প্রশাসকের কাছে একটি লিখিত আবেদন করেছিলেন সংগঠনের সেক্রেটারি মোঃ ইসহাক মল্লিক সহ একাধিক বাস মালিকগন। তাদের আবেদনের প্রেক্ষিতেই বাণিজ্য মন্ত্রণালয় এই পদক্ষেপ নিয়েছে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...