
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ১২০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ সাইফুল ইসলাম পাশা (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে ভাণ্ডারিয়ার এনায়েত খাঁ ব্রিজ সংলগ্ন টোলঘরের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাইফুল ইসলাম পাশা ভাণ্ডারিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুরা এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার উজির আলী ব্যাপারীর ছেলে।
ডিবি সূত্রে জানা গেছে, অভিযানের সময় সাইফুল ইসলাম পাশার কাছ থেকে ১২০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে ডিবি হেফাজতে নেওয়া হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে ডিবি সূত্রে জানা গেছে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...