দাগনভূঞায় দিনব্যাপী ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ ও গাছের চারা বিতরণ

[print_bangla]

দাগনভূঞা প্রতিনিধি

দাগনভূঞা উপজেলায় সমবায় সমিতি আইন, বিধি ও হিসাব সংরক্ষণ এবং জাতি গঠনমূলক উৎপাদনমূখী কর্মকান্ড প্রণয়ন শীর্ষক দিনব্যাপী ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে ফেনী জেলা সমবায় কার্যালয় ও দাগনভূঞা উপজেলা সমবায় কার্যালয়ের সহযোগিতায় দিনব্যাপী ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে অতিথি বক্তা হিসেবে অধিবেশন গ্রহণ করেন মোহাম্মদ দুলাল মিঞা, যুগ্ম নিবন্ধক বিভাগীয় সমবায় দপ্তর, চট্টগ্রাম, দাগনভূঞা উপজেলা সমবায় কর্মকর্তা নুরুল মোস্তফা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ কামরুজ্জামান, মৎস্য কর্মকর্তা মোঃ মিরাজুল ইসলাম, সমবায় আইন ও বিধি বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইডশো উপস্থাপন করেন ফেনী জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মোঃ এরফানুল হক, কোর্স পরিচালক ও সহকারী প্রশিক্ষক এনায়েত উল্যাহ ও সহকারী কোর্স পরিচালক অন্নপূর্ণা দেবী।

এসময় উপস্থিত ছিলেন দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কোর্সে উপজেলার নিবন্ধিত ১৪টি প্রাথমিক সমবায় সমিতির ২৫ জন নারী পুরুষ সমবায়ী সদস্যরা প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

দাগনভূঞায় দিনব্যাপী ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ ও গাছের চারা বিতরণ

৩০ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top