
এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ) বগুড়ার আদমদীঘি উপজেলার, এনএসডিএস সার্বিক ব্যবস্থাপনায় ও নসরতপুর মহিলা সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে নসরতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে হল রুমে দুপুর ২ টায়, নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে ” মাদকাসক্তির জন্য পরিবারের অসচেতনতায় প্রধানত দায়ী ” বিষয়ক আন্ত : উপজেলা বিতর্ক প্রতিযোগিতা, মাদক বিরোধী র্যালি এবং মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে
পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসাবে অনুষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন নসরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা মন্ডল এবং এনএসডিএস এর মহাসচিব আব্দুল আলীম এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জিললুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. শহিদুল ইসলাম ওসি ( তদন্ত) আদমদীঘি থানা বগুড়া, এনএসডিএস এর চেয়ারম্যান মো. আব্দুল মজিদ , সদস্য নুর রায়হান মুন,আকরাম হোসেন, আনোয়ার হোসেন,জেলা সমন্বয়কারী এম আব্দুর রাজ্জাক, নসরতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, সাহারপুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ( দুপচাঁচিয়া ), ও কালাই কর্ণিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়( কাহালু উপজেলা ), প্রধান শিক্ষক নাজিম উদ্দিন সরদার, গোলাম মোস্তফা ও ইব্রাহিম আলী, শিক্ষক এনামুল হক, সহ তিন বিদ্যালয়ের প্রায় ২৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, নসরতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ( বিপক্ষে) এবং কালাই কর্নি পাড়া বালিকা উচ্চ বিদ্যালয় (কাহালু) পক্ষে এবং পর্যবেক্ষক টিম হিসেবে উপস্থিত ছিলেন সাহারপুকুর বালিকা উচ্চ বিদ্যালয় দুপচাঁচিয়া,বগুড়া ।
মডারেটর হিসাবে দায়িত্ব পালন করেন আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জাহিদুল ইসলাম, বিচারক মন্ডলী হিসাবে উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া খ সার্কেল পরিদর্শক মো. শামসুল আলম,সিনিয়র শিক্ষক নাজিম উদ্দিন ও নেহেরুল ইসলাম
এ অনুষ্ঠানে বিজয় হিসেবে বিপক্ষ দল নসরতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং পক্ষ দল কালাই কর্ণিপাড়া ( কাহালু উপজেলা ) রানার্স আপ হয়।
এছাড়াও অনুষ্ঠানে, শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয় বিপক্ষ দলের মোস্তারিমা। এনএসডিএস এর পক্ষ থেকে সকল অতিথিবৃন্দকে ক্রেস্ট প্রদান এবং প্রতিবন্ধী,মেধাবী, সর্বোচ্চ উপস্থিতি ও হত দরিদ্র ১৮০ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।