
মোঃ জসিম মিয়া চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গ্রাম আদালতের সার্বিক কার্যক্রম পর্যালোচনা, স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি এবং গ্রামীণ জনগণের ন্যায়বিচার প্রাপ্তি সহজতর করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করা, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের সেবার পরিধি সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। স্থানীয় পর্যায়ে দ্রুত ও সহজে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর মদন সরদার, সাংবাদিকবৃন্দসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।