
ঈশ্বর
জাসমিনা খাতুন
মেয়েটার বন্ধ চোখ,
আকাশের পানে একটু উঁচু থুতনি,
গাল বেয়ে নামছিল জলের ধারা।
কী জানি কী সে মনে মনে চাচ্ছিল!
ভাবছিল বুঝি কিছু কাঁটা, কিছু ফুল।
তারপর সে মৃদু হাসছিল,
অদৃশ্য স্রোতে ভেসে চলেও যাচ্ছিল,
ডুবে যাচ্ছিল একটু একটু করে অতলে।
আর দূর থেকে কেবল তাকিয়ে দেখছিল
জনতার নির্বিকার ঈশ্বর।
২৯/০৯/২০২৬
রামপুরহাট, বীরভূম, ভারত
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...