জার্মান পর্যটক কিরিল নাটোরে থানায় বসে কাঁদছেন যে কারণে

[print_bangla]

নাটোর প্রতিনিধি: জার্মান নাগরিক ১৮ বছরের কিরিল।

বাংলাদেশের ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী স্থাপনাগুলো ঘুরে দেখতে জার্মানি থেকে নাটোরে এসেছিলেন । তবে নাটোর রেলস্টেশনে এসে ব্যাগ হারিয়ে বিপাকে পড়েছেন তিনি।

ব্যাগে ছিল অ্যাপলের ল্যাপটপ, ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত সামগ্রী।

কিরিলের ভাষ্য, বুধবার বিকেল ৪টার দিকে বগুড়া থেকে ট্রেনে নাটোর রেলস্টেশনে নামেন তিনি। এরপর স্টেশনের ওয়েটিং রুমে ব্যাগটি রেখে এটিএম থেকে টাকা তুলতে যান। যাওয়ার আগে ভেস্ট পরা একজন রেলওয়ে কর্মকর্তার কাছে তার ব্যাগ ও মালামাল রেখে যান কিরিল।

ওই কর্মকর্তা তার জিনিসপত্রের দেখভাল করবেন বলে আশ্বস্ত করেছিলেন।

কিরিল জানান, এটিএম থেকে টাকা তুলে ফিরে এসে দেখেন, তার ব্যাগসহ মালামাল এবং ওই রেলওয়ে কর্মকর্তার কাউকেই সেখানে পাওয়া যাচ্ছে না। এরপর বিভিন্নভাবে খোঁজাখুঁজি করেও ব্যাগের সন্ধান পাননি তিনি।

কিরিলের দাবি, তার ল্যাপটপের আই ক্লাউড লোকেশন বুধবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে নওগাঁ এলাকায় অবস্থান দেখাচ্ছিল।

এতে চুরি যাওয়া মালামাল উদ্ধারের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ব্যাগ হারানোর পর রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন কিরিল। পরে তাকে নাটোর সদর থানায় পাঠানো হয়। সেখানে দীর্ঘ সময় অবস্থান করে সহায়তার অপেক্ষায় থাকতে দেখা যায় তাকে। এ ঘটনায় কান্নায় ভেঙে পড়েন বিদেশি এই পর্যটক।

নাটোর সদর থানার ওসি মুনছুর আহমেদ বলেন, ঘটনাটি মূলত রেলওয়ে পুলিশের আওতাধীন। তবে ভুক্তভোগী বিদেশি নাগরিক হওয়ায় বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

তিনি জানান, ইতোমধ্যে চুরি যাওয়া ডিভাইসের লোকেশন শনাক্ত করা হয়েছে। শনাক্ত করা লোকেশনে পুলিশ পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে, দ্রুত সময়ের মধ্যে কিরিলের ল্যাপটপ, ক্যামেরাসহ হারানো মালামাল উদ্ধার করা সম্ভব হবে।

তবে একজন বিদেশী পর্যটকের সাথে এমন ব্যবহার পুরো পর্যটন শিল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে বলে সামাজিক মাধ্যমে মতামত ব্যক্ত করেছেন একাধিক মানুষ।

এ/জে

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

জার্মান পর্যটক কিরিল নাটোরে থানায় বসে কাঁদছেন যে কারণে

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top