
স্টাফ রিপোর্টার:
আসন্ন শারদীয় দুর্গাপূজায় সব মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) ছুটির অনুমোদন দেওয়া হয়েছে।
তবে ১৭ অক্টোবর (শনিবার) অফিস খোলা থাকবে। সোমবার (৫ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি থাকবে। এর পরের দুই দিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি।
তবে ১৭ অক্টোবর (শনিবার) অফিস খোলা থাকবে। এ ছাড়া ছুটি শুরুর আগের দুই দিন, অর্থাৎ রবি ও সোমবার ও মঙ্গলবার (১৮ ও ১৯ অক্টোবর) ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে। এই ছুটি নিলে মোট ছুটি পাওয়া যাবে সাত দিন।
৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে প্রতিবছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সম্প্রতি মন্ত্রিসভার ২৩তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। এদিন ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালিত হবে।
এ/জে