এসএসসি-২০২৬ জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

[print_bangla]

এসএসসি-২০২৬ জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড) এ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহের আয়োজনে বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজ ১০ অক্টোবর শনিবার সকাল ১১টায় ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস ( কল্যাণসেড)কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ কামরুল হাসান। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, তিনি এসএসসি পরীক্ষা-২০২৬ এ জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভকামনা জানান এবং ভবিষ্যতে তাদের নিকট ভাল ফলাফলের আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পুলিশ লাইন্স স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

এসএসসি-২০২৬ জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

১০ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top