ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জয়পুরহাটে যুবকের মৃ-ত‍্যু

[print_bangla]

ডেস্ক রিপোর্ট 
​
​জয়পুরহাট সদর উপজেলার ডালিম ফিলিং স্টেশন এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহির ওয়াসিফ মিতুল (২০) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে।

​রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার ডালিম ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​নিহত মাহির ওয়াসিফ মিতুল জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের শাহলাপাড়া গ্রামের আনোয়ারের ছেলে।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মিতুল মোটরসাইকেল চালিয়ে ক্ষেতলাল থেকে জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার ডালিম ফিলিং স্টেশন থেকে জ্বালানি নিয়ে বের হওয়া একটি ট্রাক বগুড়ার দিকে যাওয়ার সময় মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মিতুলের মৃত্যু হয়।

​জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০/৪০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জয়পুরহাটে যুবকের মৃ-ত‍্যু

১২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top