বরিশালে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহতের ঘটনায় বাসচালক গ্রেফতার

[print_bangla]

এমএফএইচ রাজুক্ষ| বরিশাল | ১০ অক্টোবর ২০২৬

বরিশালের বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার শিক্ষিকা রেহেনা বেগম নিহতের ঘটনায় দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত বাসচালক মোঃ মাহফুজুর রহমান ওরফে রাজু (৩২)-কে গ্রেফতার করেছে এসআরবি-০৮, বরিশাল।

গ্রেফতারকৃত মাহফুজুর রহমান পিরোজপুর জেলার নেছারাবাদ থানার গাজীবাড়ী মৈশানী এলাকার মোঃ মতিউর রহমানের ছেলে।

মামলার এজাহার ও এসআরবি সূত্র জানায়, গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে বরিশালের বাবুগঞ্জ থানাধীন রাকুদিয়া দাখিল মাদ্রাসার সামনে বরিশাল-ঢাকা মহাসড়ক পার হচ্ছিলেন ওই মাদ্রাসার শিক্ষিকা রেহেনা বেগম। এ সময় বরিশালগামী ‘আহনাফ পরিবহন’ (ঢাকা মেট্রো-ব-১২-৫৬২২) নামক একটি যাত্রীবাহী বাস তাকে সজোরে ধাক্কা দেয়। প্রত্যক্ষদর্শীরা গুরুতর আহত অবস্থায় শিক্ষিকাকে উদ্ধার করে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছোট ভাই মোঃ মামুনুর রশীদ খান (৪৯) হাইওয়ে পুলিশের সহায়তায় বরিশালের বাবুগঞ্জ থানায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১০৫ ধারায় একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর: ১৬, জিআর নম্বর: ৬৩/২৬)।

পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযুক্ত চালককে গ্রেফতারের জন্য অধিনায়ক, এসআরবি-০৮, বরিশাল বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। এর পরিপ্রেক্ষিতে এসআরবি-০৮-এর একটি বিশেষ যৌথ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে ঝালকাঠি জেলার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে চালক মাহফুজুর রহমানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঝালকাঠি জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে এসআরবি-০৮ নিশ্চিত করেছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বরিশালে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহতের ঘটনায় বাসচালক গ্রেফতার

১১ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top