ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

[print_bangla]

মোঃ মামুন অর-রশীদ,
ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩ টায় বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহীন আক্তার। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. শাহানুর বেগম চৌধুরী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ইভা ও সুহাইবা। তাদের সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের বার্ষিক পুরস্কার বিতরণের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পায়। বিশেষ আকর্ষণ ছিল শিক্ষণীয় নাটক ‘এআই: ঘটনা, সম্ভাবনা না বিড়ম্বনা’ বর্তমান সময়ে শিক্ষা, তথ্যপ্রযুক্তি ও দৈনন্দিন জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ছে। এ প্রযুক্তি মানুষের কাজ সহজ করার পাশাপাশি নতুন সম্ভাবনা তৈরি করছে। তবে এর অপব্যবহার, ভুল তথ্যের ওপর নির্ভরতা এবং অতিরিক্ত ব্যবহার নানা সমস্যার কারণ হতে পারে। নাটকটির মাধ্যমে এসব বিষয়ে সচেতনতার বার্তা তুলে ধরা হয়।
নাটকটিতে অভিনয় করেন মেধা, মারজিয়া, লিধি, দিয়া, প্রিয়তা, সম্প্রীতি ও রিফা। তাদের সম্মিলিত অভিনয়ে প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় সৃজনশীলভাবে উপস্থাপিত হয়। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সাংস্কৃতিক আয়োজন বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং দলগত কাজের দক্ষতা বিকাশেও সহায়তা করে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৩ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top