শহিদুল ইসলাম, সোনাগাজী
ফেনীর সোনাগাজী উপজেলার জামেয়া ইসলামিয়া দারুল উলুম কুঠিরহাট মাদ্রাসার ৪৩ তম বার্ষিক ইসলামী সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩অক্টোবর) দুপুরে মাদ্রাসা মসজিদে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি নাজমুল করিম দুলাল।
মাদ্রাসার সহকারী শিক্ষক শাহ মোহাম্মদ মাসউদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,মাদ্রাসার নায়েবে মুহতামিম নেয়ামত উল্লাহ জুবায়ের,আফ্রিকা প্রবাসী ও বিশিষ্ট সমাজ সেবক ওমর ফারুক,সাংবাদিক ওবায়দুল হক, সাংবাদিক শহিদুল ইসলাম, সাংবাদিক কামাল উদ্দিন, সাংবাদিক শাহ শহিদ, যুবদল নেতা কামরুল ইসলাম, মাওলানা কামাল উদ্দিন,চরলক্ষ্মীগন্জ ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা রহমত উল্লাহ মিজান প্রমুখ।
অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা এনায়েত উল্লাহ।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...