পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার: রাজশাহী

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –

(১৫ অক্টোবর ) পুলিশ সুপারের কার্যালয়, রাজশাহীতে এসআই (নিরস্ত্র) হতে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে বাংলাদেশ পুলিশে পদোন্নতিপ্রাপ্ত পাওয়ায় এসআই(নিরস্ত্র)/মো. আজহার আলীকে আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিধান করান রাজশাহী জেলার পুলিশ সুপার মো. মামুন অর রশিদ।

পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে স্বাগতম ও অভিনন্দন জানান।

এসময় তিনি পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে মো: শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রাজশাহী, সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), রাজশাহীসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার: রাজশাহী

১৬ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top