
এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ) পুলিশ সুপারের কার্যালয়, বগুড়ার “সম্মেলন কক্ষে” বগুড়া জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
মির্জা সায়েম মাহমুদ, পিপিএম, পুলিশ সুপার, বগুড়া মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন।
অপরাধ পর্যালোচনা সভার সঞ্চালনা করেন হোসাইন মুহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), বগুড়া।
উক্ত সভায় জেলার অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা সমূহের তদন্তের অগ্রগতি বিষয়ে আলোচনা করা হয়।
সকল সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারী কর্মকর্তাগণকে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
অপরাধ পর্যালোচনা সভায় সেপ্টেম্বর/২০২৬ মাসে জেলা সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ সদস্যদেরকে নগদ অর্থ পুরস্কার ও ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার ।
এময় সদ্য পিআরএল গমনকারী ০৬ জন পুলিশ সদস্যকে বিদায়ী সম্মাননা প্রদান করা হয়।
পরবর্তীতে অফিসার ইনচার্জ শেরপুর থানা ও আদমদীঘি থানা, বগুড়ার বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা, সকল সার্কেল অফিসার ও অফিসার ইনচার্জ’গণ উপস্থিত ছিলেন।