বগুড়ার আদমদীঘি সদরের ১১ টি পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন ইউপি : প্রশাসক

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –

শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে বগুড়ার আদমদীঘি সদর ইউনিয়নের ১১টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিলেন ইউনিয়ন পরিষদ।

(১৫ অক্টোবর বৃহস্পতিবার ) বেলা সাড়ে ১১টায় আদমদীঘি ইউনিয়ন পরিষদের তহবিল থেকে প্রতিটি পূজামণ্ডপে দুই হাজার টাকা করে মোট ২২ হাজার টাকা বিতরণ করা হয়।

আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো,আশরাফুল ইসলাম পূজামণ্ডপগুলোর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের হাতে এ অর্থ তুলে দেন।

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনে মণ্ডপগুলোর প্রস্তুতিতে সহায়তা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অর্থ বিতরণকালে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো, সোহেল, উপজেলা ক্রীড়া সম্পাদক শাহিনুর ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বগুড়ার আদমদীঘি সদরের ১১ টি পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন ইউপি : প্রশাসক

১৬ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top