রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ ৫ই আশ্বিন, ১৪৩৩

সাপাহারে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-

নওগাঁর সাপাহারে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। (১৩ মে বুধবার) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাক্ষকে এ কর্মশালা আয়োজন করা হয়। গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) কার্যক্রমের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সাপাহার এর উদ্যোগে এবং এডিবির সহায়তায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাপাহার উপজেলা প্রকৌশলী মো,তাহাজ্জদ হোসেন। আলোচক হিসেবে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন কার্যক্রমের জিআইএস এক্সপার্ট, বেটস এ.এস.এম. আলভি রহমান উপস্থিত ছিলেন। তিনি জিআইএস প্রযুক্তি ব্যবহার করে গ্রামীণ সড়কের তথ্যভিত্তিক পরিকল্পনা, কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ এবং অগ্রাধিকারভিত্তিক সড়ক উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। উক্ত কর্মশালায় সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইমলাম, সাপাহার থানার অফিসার ইনজার্চ (ওসি) মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুনিরুজ্জামান টকি, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন ও উপজেলা শিক্ষা অফিসার ওহেদুজ্জামান প্রামানিক, মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবিরসহ ইউপি চেয়ারম্যানগণ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, সঠিক পরিকল্পনা ও তথ্যভিত্তিক সিদ্ধান্তের মাধ্যমে গ্রামীণ সড়ক উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর ও টেকসই হবে। এর ফলে গ্রামীণ জনপদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং আর্থ-সামাজিক অগ্রগতি ত্বরান্বিত হবে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সাপাহারে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৩ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top