সোনাগাজী প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

[print_bangla]

সোনাগাজী প্রতিনিধি

ফেনীর সোনাগাজী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা রবিবার (৩১ মে) বিকেলে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাবে সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সোনাগাজী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মনির আহমেদ, ওবায়দুল হক, মেহেরাব হোসেন মেহেদী, আফতাব উদ্দিন মমিন ভূঞা, জহিরুল হক সজিব, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস সুমন, শাহ শহিদ, সহসভাপতি নুর আলম মহব্বত, যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা ইলিয়াস, দপ্তর সম্পাদক আবদুর রহিম, রুবেল, কার্যনির্বাহী সদস্য নাছির উদ্দীন,কামাল উদ্দিন।

সভায় গুরুত্বপূর্ণ বিষয় সমূহের মধ্যে আগামী কমিটির গঠনের নির্বানী তফসিল, নির্বাচনের তারিখ ও মনোনয়ন ফরম বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় আগামী কমিটি গঠনের উদ্দেশ্যে তিন সদস্য নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশনের সদস্যগন হলেন সৈয়দ মনির আহমেদ, আফতাব উদ্দিন মমিন ভূঞা ও জহিরুল হক সজিব।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ প্রকাশিত

সোনাগাজী প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

৩১ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top