মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ৩১শে ভাদ্র, ১৪৩৩

সিরাজগঞ্জে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরগণের প্রশিক্ষণ কোর্স সমাপ্ত

[print_bangla]

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে তিনদিনব্যাপী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরগণের জন্য ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্স (প্রথম ব্যাচ) সম্পন্ন করা হয়।  নিয়মিতভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (NILG) ঢাকা’র  আয়োজনে, সিরাজগঞ্জ জেলা প্রশাসনের ব্যবস্থাপনায়- মঙ্গলবার  সকাল  নয়টায় অনুষ্ঠান শুরু হয়। চলে বিকেল ৫ টা পর্যন্ত।

এতে  ইউনিয়ন পরিষদের ক্রয় ব্যবস্থাপনা-(১) ও (২)-সরকারি ক্রয় সংক্রান্ত মৌলিক ধারণা,  বিভিন্ন ক্রয় পদ্ধতি এবং ক্রয় প্রতিক্রিয়ার বিভিন্ন ধাপ, বার্ষিক ক্রয় পরিকল্পনা প্রণয়ন।   কোটেশন প্রদানের অনুরোধ জ্ঞাপন পদ্ধতি, কোটেশন পদ্ধতির মাধ্যমে ক্রয় অনুশীলন বিষয়ে আলোচনা হয়।  এ অনুষ্ঠানে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক  (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা)  শাহাদাত হুসাইন,  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।

সমাপনী  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সিরাজগঞ্জ- রোজিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ নুর নাহার বেগম,  স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম।

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সিরাজগঞ্জে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরগণের প্রশিক্ষণ কোর্স সমাপ্ত

০৯ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top