সোমবার ১৫ই জুন, ২০২৬ ১লা আষাঢ়, ১৪৩৩

গোবিন্দগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মর্মান্তিক মৃ-ত্যু

[print_bangla]

মনোয়ারুল ইসলাম, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি-

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নে ট্রেনে কাটা পড়ে লিপি বেগম (৪৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৮ টার দিকে দেওয়ানতলা ব্রিজ সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে একটি ট্রেন বোনারপাড়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর দেওয়ানতলা ব্রিজের নিকটবর্তী এলাকায় পৌঁছালে এক নারী রেললাইনের ওপর অবস্থান নেন। ট্রেনচালক বিষয়টি বুঝতে পারলেও অল্প সময়ের ব্যবধানে ট্রেনটি তার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত লিপি বেগম মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইর গারামারা গ্রামের বাসিন্দা এবং জিল্লু ব্যাপারীর স্ত্রী। স্থানীয়দের ভাষ্যমতে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে রেলওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভোগা ব্যক্তিদের প্রতি পরিবার ও সমাজের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

গোবিন্দগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মর্মান্তিক মৃ-ত্যু

১৫ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top