সোমবার ২২শে জুন, ২০২৬ ৮ই আষাঢ়, ১৪৩৩

ধুরইলে রাস্তার কাজের উদ্ধোধন করলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম

[print_bangla]

মোঃ আলাউদ্দীন মন্ডল, রাজশাহী:

রাজশাহী জেলার মোহনপুর উপজেলায় ধুরইল ইউনিয়নে ধুরইল উত্তর পাড়ার রাস্তার ঢালাই কাজের উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। সোমবার (২২ জুন) সকালে ধুরইল ইউনিয়নের ধুরইল মহব্বতপুর রাস্তা সকল লগ্ন মৃত্যু পিয়ায় মোল্লার মসজিদের দক্ষিণ হতে গফুরেরর বাড়ী পর্যন্ত রাস্তার আরসিসি ঢালায় কাজের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। উপজেলা উন্নয়ন তহবিল প্রকল্পের আওতায় রাস্তাটির ঢালাকরণ করা হচ্ছে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মোঃ আক্কচ আলী মোল্লা, নাজিমুদ্দীন মোল্লা, মোঃ মমিনপ্রমুখ। এ ছাড়াও এলাকার নেতৃস্থানীয় ব্যক্তি ও সুধীজন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন পর হলেও রাস্তাটির কাজ হচ্ছে এটা শুনে আমরা অনেক খুশি। রাস্তাটির কাজ সম্পন্ন হলে এলাকার প্রায় ২০০ মানুষের দুর্ভোগ লাঘব হবে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল রাস্তাটি পাকাকরণের জন্য। আজ এই রাস্তার কাজের উদ্বোধনের মাধ্যমে মানুষের সেই দাবি পুরণ হয়েছে। উদ্বোধনকালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, বিভিন্ন ইউনিয়নে গ্রামীন অবকাঠামো উন্নয়ন কাজ করা হয়েছে, যা এখনও চলমান। স্থানীয় সরকার ও অভুতপুর্ব উন্নয়ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা গ্রাম হবে শহর বাস্তবায়ন করার প্রচেষ্টা করছি। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুরইলে রাস্তার কাজের উদ্ধোধন করলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম

২২ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top