
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-
আসুন, সবাই মিলে-মিশে আমরা মাদকমুক্ত, সন্ত্রাস মুক্ত সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলি সকল পরিবারকে ভালো রাখি এই শ্লোগান নিয়ে-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা-মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, ইভটিজিং বন্ধে, চাঁদাবাজ মুক্ত দেশ ও সমাজগড়ার লক্ষ্যে-
সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া যুব সমাজের উদ্যোগে- মাদকবিরোধী ও সন্ত্রাসী বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রবিবার (২৮ জুন-২০২৬ খ্রি.) বিকেলে সয়াধানগড়া মধ্য পাড়া আজাদ মসজিদ সংলগ্ন মতবিনিময় অনুষ্ঠানে সামাজিক ভাবে-মাদক বন্ধে, ইভটিজিং, সন্ত্রাসের বিরুদ্ধে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক নূর কায়েম সবুজ। এসময়ে সভায় এলাকার তরুণ, যুবসমাজ, নারী-পুরুষেরা, মুরুব্বীগণ এবং যুব সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জে/এ
