বিলাইছড়িতে কৃষি অফিসের উদ্যোগে চারা বিতরণ 

[print_bangla]

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
রাঙ্গামাটি জেলা প্রতিনিধি-

সরকারের নির্বাচনী অঙ্গীকার ৫ বছরের ২৫ কোটি বৃক্ষ রোপন-কর্মসূচির আওতায় কৃষি পুনর্বাসন সহায়তা খাতে বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় গাছের চারা, জৈব সার ও খুটিঁ বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে ব্রীজ ঘাট হতে উপজেলা কৃষি অফিসার রাজেশ প্রসাদ রায় নিজেই উপস্থিত থেকে এই সব চারা বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শামসু তঞ্চঙ্গ্যা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রবিন তঞ্চঙ্গ্যা, ওয়ার্ড মেম্বার জ্যোতিময় চাকমা, বাবু লাল তঞ্চঙ্গ্যা, কার্বারী- থুইপ্রু মারমা ও রুপকুমার চাকমা। আরও উপস্থিত ছিলেন কৃষি অফিসের  উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুমনগুপ্ত, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অনুময় চাকমা, বদিউল আলম, সুকান্ত কুমার মোদক,অফিস সহকারী ও কাম কম্পিউটার অপারেটর রাজেন তঞ্চঙ্গ্যা প্রমূখ। জানা গেছে, ২৬০ জন কৃষক/কৃষাণী ব্যক্তি ১০ প্রতিষ্ঠানে মোট ১৪০০ চারা বিতরণ করা হয়েছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বিলাইছড়িতে কৃষি অফিসের উদ্যোগে চারা বিতরণ 

২৯ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top