কান্তা হাসান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি পালিত

[print_bangla]

​
মোঃ শাহিন হাওলাদার,
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি-

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সবুজ পৃথিবী গড়ার প্রত্যয় নিয়ে কান্তা হাসান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে উদযাপিত হলো ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ (One Child, One Tree) কর্মসূচি। আজ ২৯ জুন ২০২৬ইং তারিখে বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। ​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিদ্যালয়ের ছাত্রীদের সাথে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণের বিভিন্ন স্থানে ফলজ ও বনজসহ নানা প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। “একটি শিশু যেমন যত্নে বেড়ে ওঠে, একটি গাছের চারাকেও ঠিক তেমনি ভালোবাসায় বড় করে তুলতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এই কোমলমতি শিক্ষার্থীদের ভূমিকা প্রশংসনীয়।” ​বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতামূলক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা।

আলহাজ্ব এস এম কাইয়ূম খান, চেয়ারম্যান, ১০ নং গারুড়িয়া ইউনিয়ন পরিষদ,অধ্যক্ষ এ টি এম মশিউর রহমান মাসুদ, সদস্য, উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি, মো. মনির হোসেন হাওলাদার, প্রধান শিক্ষক, কান্তা হাসান বালিকা মাধ্যমিক বিদ্যালয়, মো. শাহ আলম মৃধা, অভিভাবক সদস্য, কান্তা হাসান বালিকা মাধ্যমিক বিদ্যালয়, মো. সরোয়ার হোসেন চৌধুরী, অভিভাবক সদস্য, গারুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মো. ফোরকান হাওলাদার, সিনিয়র শিক্ষক, গারুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মো. বশির হাওলাদার, শিক্ষক, গারুড়িয়া।
​এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে অত্র এলাকার সুধীজন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত থেকে কর্মসূচিটি সফল করে তোলেন। ​শিক্ষার্থীরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নেয় এবং প্রত্যেকে অন্তত একটি করে গাছ রোপণ ও তা পরিচর্যার শপথ গ্রহণ করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ছাত্রীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজ ক্যাম্পাস বিনির্মাণে এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কান্তা হাসান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি পালিত

২৯ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top