সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ৩০শে ভাদ্র, ১৪৩৩

অমূল্য এক সংগ্রহের ইসলামিক পাঠাগার

[print_bangla]

নুর মোহাম্মদ-

পাঠাগারের অন্যতম মানে হল বই পাঠের ঘর, বই সংগ্রহ, কেনার ঘর বা বই রাখার বিশেষ ঘর বা অফিস। দেশ-বিদেশে পাঠাগার বা গ্রন্থাগার একটি শিক্ষা, সাহিত্য, ধম এবং সকল শ্রেণী-পেশার সকলের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। নক্সবন্দীয়া হুসাইনিয়া ইসলামিক পাঠাগার তেমনি একটি গ্রাম ভিত্তিক, দরবার ভিত্তিক পাঠাগার। এটি রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নে অবস্থিত নক্সসবন্দীয়া দরবার শরীফের নক্সবন্দীয়া হুসাইনীয়া আহমদিয়া মঞ্জিলে অবস্থিত।এটির প্রতিষ্ঠাতা হলেন শাহসূফি হযরতুলহাজ্ব আল্লামা কাজী আব্দুল আজীজ আল নক্সবন্দীয়া (রহ:) এর দরবারের আওলাদ শাহজাদা কাজী জয়নুল আবেদীন রাশেদ।
এই ইসলামিক পাঠাগারটি প্রতিষ্ঠা হয় ২০২৬ সালের জানুয়ারি মাসে। বর্তমানে উক্ত পাঠাগারে হাজার খানেক বই আছে। এখানে গুরুত্বপূর্ণ কিছু কিতাবের মাঝে আছে তাম্বিহুল গাফেলিন, শানে কারবালা, হযরত আবু বক্কর (রা:) এর জীবনি, আম সাওয়ারিফুল মরিন, আল- কাসায়েসুল কোবরা, খতমে বোখারী শরীফ (সব খন্ড), মাকামে নবুয়ত, ফতোয়ায়ে আলমগীরি, হায়াত মউত কবর হাশর প্রভৃতি।
পাশাপাশি আমিরে শরীয়ত, শাহেন শাহে আউলিয়া, পীরে কামেল, শাহসূফি হযরতুলহাজ্ব আল্লামা কাজী আবদুল আজীজ আল নক্সবন্দী (রাহমাতুল্লাহি তায়ালা আলাইহির) এর জীবনী শীর্ষক স্মরণীকাটি উক্ত ইসলামিক পাঠাগারে পাওয়া যাবে। আগত গুণীজন, সুধীজন দর্শনার্থী, পাঠক, আশেক-ভক্তরা চাইলে উক্ত স্মরণিকাটি সেখানে থেকে সংগ্রহ করতে পারবে। এই পাঠাগারে বইপত্রের পাশাপাশি সৌদি আরবের মক্কা, মদিনা এবং আরও বিভিন্ন স্থান হতে আনিত গুরুত্বপূর্ণ ইসলামি ইতিতাস, ঐতিহ্য, সংস্কৃতি ও নিদর্শনের বহু গুরুত্বপূর্ণ জিনিসপত্র রয়েছে। তার মধ্যে হল, পবিত্র কাবা শরীফের গীলাফের সুতো, জবলে হুর পাহাড়ের পাথর, জবলে নূর পাহাড়ের পাথর, হুদায়রিরার সন্ধির পাথর, উহুদ পাহাড়ের পাথর, জেবলে মালাইকা, বদরের মাটি, জান্নাতুল মাওয়ার মাটি, গুনদম ফল, বিরে শেফার পানি, বিরে রুহার পানি, জমজম কূপের পানি প্রভৃতি।
ধর্ম তত্ব, পীর-আউলিয়া, শিক্ষা-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্যে সংরক্ষণ, প্রসার প্রসারে উক্ত পাঠাগার এরই মাঝে দরবারের কর্মকর্তা, ভক্ত, আশেক, পাঠক ও শুভাকাঙ্গীদের মনে যথেষ্ট উৎসাহ যোগাচ্ছে। অনেকে আগ্রহ নিয়ে পাঠাগারটি পরিদর্শন করছেন। উক্ত পাঠাগারটি অমূল্য, দুর্লভ ও অনিন্দা সুন্দর বই ও জিনিসপত্রের সংগ্রহের বিশেষ স্থান হয়ে উঠেছে।
নক্সবন্দীয়া হুসাইনিয়া ইসলামিক পাঠাগার নিয়ে প্রতিষ্ঠাতা লেখক শাহজাদা কাজী জয়নুল আবেদীন রাশেদ’র আরও অনেক পরিকল্পনা আছে। তিনি পাঠাগারের জন্য আরও কিতাব, বইপত্র, ম্যাগাজিন, পত্র-পত্রিকা, স্মরণিকাসহ নানান প্রকাশনা সংগ্রহ করতে চান। বর্তমান ও আগামী প্রজন্মের জন্য একটি জ্ঞান ভিত্তিক, শিক্ষা বান্ধব, মানবিক সমাজ গঠনের জন্যই তাহার এই আন্তরিক বহুমুখী প্রয়াস।

লেখক: উপদেষ্টা সম্পাদক,সূফিকথা।
রাউজান প্রতিনিধি: ব-দ্বীপ বাংলাদেশ।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অমূল্য এক সংগ্রহের ইসলামিক পাঠাগার

০৬ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top