শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ১৬ই শ্রাবণ, ১৪৩৩

ইসলামী যুব আন্দোলনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে যুব সমাবেশ

[print_bangla]

আদর্শবান যুবকরাই গড়তে পারে ইনসাফভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ

এমএফএইচ রাজু | ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

আদর্শবান যুবকরা জাগলেই, জাগবে বাংলাদেশ – এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে সংগঠনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৩টায় পিরোজপুর শহরের কুটুম বাড়ি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মী, যুবক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মুহাম্মাদ সাঈদুল ইসলাম সাঈদ এবং সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা রায়হান জুসমানী।

প্রধান অতিথির বক্তব্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আল-আমিন বলেন, নৈতিক অবক্ষয়, দুর্নীতি ও সামাজিক অস্থিরতার এই সময়ে আদর্শবান, সুশিক্ষিত ও ইসলামী মূল্যবোধসম্পন্ন যুবসমাজই দেশকে সঠিক পথে এগিয়ে নিতে পারে। যুবকদের মানবিকতা, ন্যায়বোধ ও নেতৃত্বের গুণাবলিতে সমৃদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, একটি কল্যাণরাষ্ট্র গঠনে যুবসমাজকে মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও সকল ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সমাজ পরিবর্তনের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা সভাপতি মাওলানা ইয়াহ্ইয়া হাওলাদার, জেলা সেক্রেটারি মুহাম্মাদ মনিরুল হাসান, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মুহা. রফিকুল ইসলাম এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মুহাম্মাদ তরিকুল ইসলাম আকন।

এ সময় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সাবেক সভাপতি ডা. মুফতি রেদওয়ান হুসাইন-সহ সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, যুবসমাজকে নৈতিক ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত করে গড়ে তুলতে হবে। ইসলামী আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগের পাশাপাশি সমাজে শান্তি, ন্যায়বিচার, সাম্য ও ইনসাফ প্রতিষ্ঠায় যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জেলা কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা শাখার সভাপতি-সাধারণ সম্পাদক, দায়িত্বশীল সদস্য এবং বিপুল সংখ্যক যুবক অংশগ্রহণ করেন।

সমাবেশ শেষে সংগঠনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা কামনা এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ইসলামী যুব আন্দোলনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে যুব সমাবেশ

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top