মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ ২০শে শ্রাবণ, ১৪৩৩

গোবিন্দগঞ্জ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর অভিযান, ২ জন বরখাস্ত

[print_bangla]

মনোয়ারুল ইসলাম,
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি-

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে সরকারি ভ্যাকসিন সরবরাহে অনিয়মের অভিযোগে দুই স্বাস্থ্যকর্মীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন।রোববার (২ আগস্ট) সকাল ১১ টার দিকে স্বাস্থ্য মন্ত্রী গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। পরিদর্শনের সময় কুকুরের কামড়ে আহত এক রোগীর সঙ্গে তার কথা হয়। মন্ত্রী রোগীর কাছে জানতে চান, জলাতঙ্ক প্রতিরোধী (অ্যান্টি-রেবিস) ভ্যাকসিন কোথা থেকে সংগ্রহ করা হয়েছে। জবাবে রোগী জানান, হাসপাতাল থেকে ভ্যাকসিন না পেয়ে তিনি বাইরে থেকে ১ হাজার ৩০ টাকা দিয়ে তা কিনেছেন।
রোগীর স্বজনরা জানান, সকালে কুকুরের কামড়ে আহত এক নারীকে হাসপাতালে আনা হলে কর্তব্যরতরা তাদের জানান, হাসপাতালে ভ্যাকসিন নেই, বাইরে থেকে কিনে আনতে হবে। পরে তারা বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহ করেন। ঠিক সেই সময় স্বাস্থ্য মন্ত্রী হাসপাতাল পরিদর্শনে এসে বিষয়টি জানতে পারেন। এ ঘটনায় মন্ত্রী হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে জানতে চান, হাসপাতালে সরকারি অ্যান্টি-রেবিস ভ্যাকসিন মজুত থাকা সত্ত্বেও কেন রোগীদের তা সরবরাহ করা হয়নি।
প্রাথমিক অনুসন্ধানে সরকারি ভ্যাকসিন রোগীদের সরবরাহ না দেওয়ার অভিযোগের সত্যতা পাওয়ায় উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হেদায়েতুল ইসলাম চৌধুরী এবং মেডিকেল অফিসার ডা. জিল্লুর রহমানকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন স্বাস্থ্য মন্ত্রী। এ সময় তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসা সেবা, ওষুধ সরবরাহ ও রোগী ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং সরকারি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দায়িত্বে অবহেলার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

গোবিন্দগঞ্জ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর অভিযান, ২ জন বরখাস্ত

০২ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top