মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ ২০শে শ্রাবণ, ১৪৩৩

অসহায় মানুষের ভরসার নাম আমতলীর তরুণ রিয়াজুল ইসলাম

[print_bangla]

মাইনুল ইসলাম রাজু,
আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলী উপজেলার তরুণ সমাজসেবক মো. রিয়াজুল ইসলাম মানবতার সেবায় নিবেদিত এক অনুকরণীয় নাম। ব্যক্তিগত স্বার্থ ও কর্মব্যস্ততার ঊর্ধ্বে উঠে তিনি প্রতিষ্ঠা করেছেন স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি এতিম, অসহায়, দুস্থ, বৃদ্ধ, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে ধারাবাহিকভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করে এলাকায় ব্যাপক সুনাম ও মানুষের আস্থা অর্জন করেছে। রিয়াজুল ইসলামের নেতৃত্বে একদল উদ্যমী তরুণ স্বেচ্ছাসেবক নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে। শিক্ষা উপকরণ বিতরণ, অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা, শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতা, রক্তদান কর্মসূচি, সামাজিক সচেতনতামূলক কার্যক্রম, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন মানবিক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে সংগঠনটি ইতোমধ্যেই আমতলীর মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করেছে।
মানবসেবাকে জীবনের অন্যতম ব্রত হিসেবে গ্রহণ করেছেন রিয়াজুল ইসলাম। দিন-রাতের পরিশ্রম আর আন্তরিক প্রচেষ্টায় তিনি পৌঁছে যাচ্ছেন অসহায় মানুষের দ্বারে দ্বারে। তাঁর উদ্যোগে বহু অসচ্ছল পরিবার পেয়েছে প্রয়োজনীয় সহায়তা, অনেক অসুস্থ মানুষ পেয়েছেন চিকিৎসার সহযোগিতা এবং শত শত সুবিধা বঞ্চিত শিশুর মুখে ফুটেছে নতুন আশার হাসি। রিয়াজুল ইসলামের এই মানবিক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। তাদের সম্মিলিত অংশগ্রহণে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের স্বেচ্ছাসেবকেরা আমতলী উপজেলার প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে দিচ্ছেন প্রয়োজনীয় সহায়তা, যাতে কোনো অসহায় মানুষ সাহায্য থেকে বঞ্চিত না হন।
স্থানীয়দের মতে, বর্তমান সময়ে মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার যে দৃষ্টান্ত রিয়াজুল ইসলাম স্থাপন করেছেন, তা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। তাঁর নেতৃত্বে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন ভবিষ্যতেও আরও বৃহত্তর পরিসরে মানবতার সেবায় কাজ করবে—এমন প্রত্যাশা স্থানীয়দের। মানুষের পাশে দাঁড়ানোর এই নিরলস প্রয়াসই আজ রিয়াজুল ইসলামকে আমতলীর অসহায় মানুষের আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অসহায় মানুষের ভরসার নাম আমতলীর তরুণ রিয়াজুল ইসলাম

০২ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top