মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ ২০শে শ্রাবণ, ১৪৩৩

ধুনটে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টার-

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপি নেতা গাজী সালাউদ্দীন তানভীর ও নাসির উদ্দিন পাটোয়ারির কটূক্তির প্রতিবাদে বগুড়ার ধুনট উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) দুপুরে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুল কবির স্বরণ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোখফিজুর রহমান বাচ্চু, মুনজিল হোসেন, নিয়ামুল আলম তালুকদার, স্বেচ্ছাসেবক দল নেতা আলফিজুর রহমান স্বপন, মাহবুবুল হক রঞ্জু, আতিকুর রহমান শীতল, জেলা ছাত্রদল নেতা আসাদুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা জিন্নাহুর রহমান রাকিব, রবিউল ইসলাম রতন, হাসান মাহমুদ অপূর্ব, কামরুল হাসান, আশাদুল ইসলাম, এনাম, জিহান, সাকিব, আল আমিন, পৌর ছাত্রদল নেতা এ কে মিনু, শাহাদাত হোসেন, শেখ জাকারিয়া, কলেজ ছাত্রদল নেতা মিলন মিয়া, শাকিল আহমেদ, আরাফাত হোসেন, মারুফ হাসান, শরিফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদল নেতা সিয়াম, সোহান, রানা, জিহান, রঞ্জু, সাব্বির, জিহাদ, স্বপন, নিরব, রাতুল, রিয়াদ, অভি, শাকিল, অ্যানি, সাগর, রনি, সজিব, মাইকেল, সুজন, কাওসার, মিজু, আসিফ, নাহিদ, ইমরান শুভসহ উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মী। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

০২ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top