রবিবার ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ২৯শে ভাদ্র, ১৪৩৩

ভুলেই কি সম্পর্ক শেষ

[print_bangla]

ভুলেই কি সম্পর্ক শেষ

লেখক শান্ত পাহান-

মানুষ তো ভুল করবেই,
ভুলের মাঝেই মানুষ শেখে,
একটু অভিমানে, একটু কথায়
কেন সম্পর্ক ভেঙে যাবে এক নিমিষে?

একটি ভুল মানেই তো নয়,
ভালোবাসাগুলো মিথ্যে ছিল,
একটি কথার আঘাতে কেন
সব স্মৃতিগুলো ধুলোয় মিশে গেল?

যে মানুষটি পাশে ছিল
দুঃখের দিনে, সুখের রাতে,
তার একটি ভুলের কারণে
তাকে কি হারানো যায় সহজেই?

ক্ষমা যদি ভালোবাসার ভাষা হয়,
তবে ক্ষমা করো মন খুলে,
সম্পর্ক বাঁচে যত্নে,
ভুল বোঝাবুঝি মুছে ফেলে।

মানুষ ভুল করে, মানুষ কাঁদে,
মানুষ আবার বদলাতেও জানে,
তাই একটি ভুলের শাস্তি হিসেবে
সম্পর্কটাকে শেষ কোরো না টানে।

একবার ভেবে দেখো-
যে মানুষটি তোমাকে এতটা আপন ভেবে ছিল,
তার একটি ভুলের জন্য
সব ভালোবাসা কি তবে মিথ্যে হয়ে গেল?

কখনো কখনো নীরবতার আড়ালে
লুকিয়ে থাকে হাজারো কান্না,
কিছু মানুষ দূরে সরে যায়,
তবু মন থেকে যায় তারই ঠিকানায়।

অভিমান করো, রাগ করো,
তবু কথা বলা বন্ধ কোরো না,
ভুল হলে বুঝিয়ে দিও-
চিরদিনের জন্য ছেড়ে যেও না।

কারণ সম্পর্ক ভাঙতে সময় লাগে না,
কিন্তু জোড়া লাগানো বড় কঠিন-
যে মানুষটি সত্যিই আপন,
তাকে হারিও না একটি ভুলের ঋণে।

ভালোবাসা থাকুক, অভিমান থাকুক,
তবু সম্পর্কটা বেঁচে থাক-
একটি ভুল যেন কখনোই
দুটি হৃদয়ের শেষ কথা না হয়।

হয়তো আজ সে ভুল করেছে,
কাল সে অনুতপ্ত হবে,
তোমার একটু ক্ষমার স্পর্শে
ভাঙা হৃদয়টাও আবার হাসবে।

তাই শেষ করে দিও না সবকিছু,
একটু সময় দাও, একটু বুঝে নাও-
সম্পর্ক যদি সত্যিই মূল্যবান হয়,
তবে হাতটা ছেড়ে নয়, শক্ত করে ধরো। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ভুলেই কি সম্পর্ক শেষ

২২ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top