মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ২৪শে ভাদ্র, ১৪৩৩

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেনারেটরের উদ্বোধন

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনটে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ বিভ্রাটের দীর্ঘদিনের দুর্ভোগ এবার কমতে যাচ্ছে। রোগীদের চিকিৎসাসেবা নির্বিঘ্ন রাখতে পৌরসভার অর্থায়নে দেওয়া হয়েছে দুটি জেনারেটর। এতে বিদ্যুৎ চলে গেলেও সচল থাকবে অপারেশন থিয়েটারসহ গুরুত্বপূর্ণ সেবা।

মঙ্গলবার  সন্ধ্যা ৬টায় জেনারেটরের উদ্বোধন করেন ধুনট পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজ্জাদ কাদির, পৌরসভার সহকারী প্রকৌশলী সাজেদী হক, আরিফুর রহমান, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবন, সাংবাদিক মাসুদ রানা ও পৌরসভার কার্যসহকারী মাহমুদুল ইসলাম টুকু।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের কাছে বিদ্যুৎ বিভ্রাট ছিল দীর্ঘদিনের এক বড় ভোগান্তি। বিশেষ করে রাতে বিদ্যুৎ চলে গেলে ব্যাহত হতো জরুরি চিকিৎসাসেবা। অন্ধকারে রোগী ও স্বজনদের পড়তে হতো নানা বিড়ম্বনায়। বিদ্যুৎ বিভ্রাটের সময় হাসপাতালের জরুরি বিভাগ, অপারেশন থিয়েটারসহ গুরুত্বপূর্ণ সেবাগুলো সচল রাখতে কাজ করবে এসব জেনারেটর।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেনারেটরের উদ্বোধন

০৮ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top