বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ১লা আশ্বিন, ১৪৩৩

পাইকগাছায় তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

[print_bangla]

 

মোঃ শফিয়ার রহমান (খুলনা)পাইকগাছা প্রতিনিধি :

খুলনার পাইকগাছায় বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ এবং অস্বাস্থ্যকর পরিবেশে মৎস্য ও মৎস্যপণ্য পরিচর্যার অভিযোগে তিন ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় পুশ করা ১০ কেজি বাগদা চিংড়ি জব্দ করে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সোলাদানা ইউনিয়নের চৌরাস্তা-সংলগ্ন পশ্চিম কাইনমুখ ও সালুবুনিয়া এলাকায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।

অভিযানকালে কয়েকটি চিংড়ি ব্যবসাপ্রতিষ্ঠানে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ এবং অস্বাস্থ্যকর পরিবেশে মৎস্য ও মৎস্যপণ্য পরিচর্যার প্রমাণ পাওয়া যায়। পরে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। তাঁদের মধ্যে একজনকে ৭ হাজার টাকা, একজনকে ২ হাজার টাকা এবং অপরজনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। একই সঙ্গে পুশ করা ১০ কেজি বাগদা চিংড়ি মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।

অভিযানে নৌ পুলিশ ফাঁড়ির এসআই জয়ন্ত কুমার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ক্ষেত্র সহকারী রণধীর সরকারসহ নৌ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, বাংলাদেশের অন্যতম রপ্তানিপণ্য চিংড়ি থেকে প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। চিংড়িতে অপদ্রব্য পুশ এবং অস্বাস্থ্যকর পরিবেশে মৎস্য ও মৎস্যপণ্য পরিচর্যার কারণে দেশের চিংড়ির রপ্তানি বাজার ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই চিংড়ির মান ও দেশের রপ্তানি সুনাম বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পাইকগাছায় তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

১৬ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top