
শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া
পটুয়াখালী জেলা প্রতিনিধি।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন বিশেষায়িত বাহিনীর কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে বাহিনীটি।
বাহিনীটির প্রধান আহসান হাবীব পলাশ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে গেজেট জারি হয়েছে। এর পর র্যাবের নাম পরিবর্তন করে নতুন নামে বাহিনীর সব কার্যক্রম শুরু করা হয়েছে।
নতুন বাহিনীর সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্র ও বিভিন্ন ইউনিটের বিজ্ঞপ্তিতে ‘এসআরবি বাংলাদেশ’ লেখা নতুন লোগো ব্যবহার করা হয়েছে। তবে লোগোটির মূল নকশায় কোনো পরিবর্তন আনা হয়নি।
এর আগে গত ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল, ২০২৬’ পাস হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর আইনটি কার্যকর হয়। এর একদিন পর বুধবার থেকে র্যাবের পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন এই বাহিনীর কার্যক্রম শুরু হলো।