শাড়ি-কাব্য

[print_bangla]

 

শান্তা মারিয়া

প্রতিটি শাড়ির নিজস্ব ব্যক্তিত্ব আছে।

বাক্সবন্দী শাড়ির শিকল
অবিরাম বাজে ঝম ঝম
শাড়ি-কাব্য শাড়ির কাহিনী
সাদা থান, লাল বেনারসী।

নীল কাতানের কোমল জমিন জুড়ে
শুয়ে আছে মেজ আপা
তার সারা দেহে,
ঘাঁটি গাড়ে কর্কটের দুর্দান্ত শিকড়।

জামদানী ভাঁজে ভাঁজে মেলে দেয়
দাদীর ধূসর চোখে ভাসমান
যাবতীয় গহন পিপাসা।

জর্জেটে উড়িয়ে দিয়ে সমস্ত আকাশ
বিদ্রোহী ছোটবু অবশেষে
রঙচঙে হরতনী বিবি।

হলুদের দাগধরা সুতির ছাপায়
অবিরল পাক খায় মায়ের সুবাস।

তাঁতের আঁচল জুড়ে উঁকি দেয়
প্রীতিলতা, ইন্দিরা, সরলা, রোকেয়া,
নীলাম্বরী, বালুচরী প্রবাহিত সমস্ত জীবন।

শাড়িরা আলাপ করে
পাঠ করে মহাকাব্য
প্রতিটি শাড়ির নিজস্ব কথন আছে
মোহনীয় প্রেমতৃষ্ণা, নিজস্ব অরণ্য
তবু বারো হাতে সীমাবদ্ধ শাড়ির পৃথিবী।

* এম আব্দুর রাজ্জাক *

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

শাড়ি-কাব্য

০৫ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top