
এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –
বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, বগুড়া, গণপূর্ত বিভাগ, বগুড়া এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের আয়োজনে,
(৫ অক্টোবর) সোমবার, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘করতোয়া’-এ এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রেজাউল করিম বাদশা, সংসদ সদস্য, বগুড়া-৬ এবং সভাপতি, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
উক্ত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ. বি. এম. হুমায়ুন কবীর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, গণপূর্ত সার্কেল, বগুড়া।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. তৌফিকুর রহমান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, বগুড়া।
আলোচনা সভায় পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ও বাসযোগ্য আবাসন এবং টেকসই বসতি গড়ে তোলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...