
কাশ পাপড়ি
তাছলিমা আক্তার মুক্তা
কাশের বনে ঘুরতে এলো
ঝকঝকা ঝক রেলগাড়ী ,
রেলগাড়ীর ভোঁ প্রক্রিয়ায়
উড়ে গেলো কাশ পাপড়ি ।
দ্রুতগতির রেলগাড়ীটা
সিটি বাজিয়ে চলছে ,
দক্ষিণা বাতাস হেসে হেসে
কানের কাছে বলছে ।
চল না আমরা ঘুরে আসি
মেঘের ডানায় চড়ে চড়ে ,
ব্যস্ততাকে ছেড়ে দিয়ে আজ
জীবনটাকে উপভোগ করে ।
ছুটছি আমি গাড়ির মতোই
কাশ বনের ফুলে ফুলে,
ইট পাথরের বন্ধি জীবনটা
অল্প কিছুক্ষণ থাকব ভুলে ।

Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...