ভাণ্ডারিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত, বেতন বৈষম্য দূর ও জাতীয়করণের দাবি

[print_bangla]

এমএফএইচ রাজু | ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।

আলোচনা সভায় ভাণ্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) রত্নেশ্বর কুমার মণ্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ মলাদ জমাদ্দার, সমাজসেবক জুলফিকার আলী হায়দার, অধ্যক্ষ আব্দুল্লাহ মাহমুদ তালুকদারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, শিক্ষকরাই জাতি গঠনের অন্যতম প্রধান কারিগর। শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে শিক্ষকদের যথাযথ মর্যাদা, সুযোগ-সুবিধা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি।

সভায় সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে বিদ্যমান বেতন-ভাতা ও সুযোগ-সুবিধার বৈষম্য দূর করার দাবি জানানো হয়। একই সঙ্গে বেসরকারি শিক্ষকদের বৈষম্য নিরসন এবং শিক্ষা ব্যবস্থার সার্বিক মানোন্নয়নে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিও তুলে ধরা হয়।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ভাণ্ডারিয়া শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন।

উল্লেখ্য, এবারের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য- শিক্ষকদের পাশে: পেশা সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ভাণ্ডারিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত, বেতন বৈষম্য দূর ও জাতীয়করণের দাবি

০৫ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top